Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

দেশ ছেড়েছেন আব্দুল হামিদ, এরই জেরে কিশোরগঞ্জের এসপিও প্রত্যাহার

মে ৯, ২০২৫

স্টাফ রিপোর্টার: বুধবার দিবাগত-রাতে সবুজ সিগন্যালে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে এবং অতিরিক্ত আইজিপিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

এর আগে রাত ৯ টার দিকে আরেক বার্তায় পুলিশ সদরদপ্তর জানান, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আবদুল হামিদের বিরুদ্ধে নিজ জেলা কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- অতিরিক্ত এসপি তাহসিনা আরিফ, এসআই মো. আজহারুল ইসলাম ও এটিএসআই মো. সোলায়মান।

উল্লেখ্য যে , চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *