Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজার হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারি নিহত

দোয়ারাবাজার হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারি নিহত

মে ২৩, ২০২৬

দোয়ারাবাজার হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারি নিহত

দোয়ারাবাজার হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারি নিহত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে হাওরে হাঁস রাখতে গিয়ে সফিক মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিরাজ মিয়ার ছেলে হাঁসের খামারি সফিক মিয়া প্রতিদিনের মতো আজ সকালেও হাওরে হাঁস রাখতে গেলে হঠাৎ ঝড়ের সাথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, বজ্রপাতে হাঁস রাখালের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিততের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *