Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

চীনের এক রাসা’য়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

মে ২৭, ২০২৫

স্টাফ রিপোর্টার: চীনের পূর্বাঞ্চলে অবস্থিত একটি রাসায়নিক কেমিক্যাল কারখানায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পর ধূসর ও কমলা রঙের ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্যটি প্রকাশিত হয়।

মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় দুপুরে শানডং প্রদেশের গাওমি শহরে শানডং ইউডাও কেমিক্যালের কারখানার ওয়ার্কশপে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের কারণে আশেপাশের ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ তরিত গতিতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় ফায়ার সার্ভিস ও রেসকিউ সার্ভিস ঘটনাস্থলে ৫৫টি যানবাহন ও ২৩২জন দমকল কর্মী পাঠিয়েছে। এছাড়াও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি ওয়ার্কিং গ্রুপ এবং অতিরিক্ত উদ্ধারকর্মী প্রেরণ করেছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *