Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

আগস্ট ১০, ২০২৬

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ স্বনামধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রিজ একাডেমি’র এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ বছর প্রতিষ্ঠানটি থেকে শতভাগ শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বরাবরের মতো নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

সুনামগঞ্জ প্রতিনিধি:

যা সুনামগঞ্জ জেলার মধ্যে অন্যতম।

প্রকাশিত ফলাফলে জানা যায় এ বছর ব্রিজ একাডেমি থেকে মোট ১৪ জন শিক্ষার্থী ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৪ জনই কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ-৫ (A+) অর্জন করেছে ২ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ১০ জন, ‘এ-’ (A-) গ্রেড ১ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছে ১ জন শিক্ষার্থী।

শতভাগ পাসের এই গৌরবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলী এই ফলাফলে আনন্দ প্রকাশ করে বলেন, “শিক্ষার মান উন্নয়নে আমরা শুরু থেকেই বদ্ধপরিকর। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদানের ফলেই আজ এই শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।”

শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যের বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমেদ জানান, “আমাদের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে এই ফলাফল অর্জন করেছে। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের নিয়মিত সহযোগিতাই আমাদের এই সাফল্যের মূল চাবিকাঠি। আমরা আশা করি আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *