Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলার অভিযোগ।

জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলার অভিযোগ।

আগস্ট ৬, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগের দিনের আহতদের দেখতে যাওয়ার পথে সোহরাওয়ার্দী কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন নুর মোহাম্মদকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুর মোহাম্মদসহ ৩ থেকে ৪ জনের ওপর সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়।

ঘটনার পর জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ তাৎক্ষণিক এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনা হোক। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।”

এদিকে, হামলায় আহত জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো নয় বলে জানা গেছে। তিনি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, “আমি বিষয়টি মাত্রই অবগত হয়েছি। যে-ই হোক না কেন, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার ওপর বহিরাগতদের হামলা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় কাজ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *