Shopping cart

বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা।

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা সভা, সংবর্ধনা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ সিদ্দিকুর রহমান মান্না বামনা (বরগুনা) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা সভা, সংবর্ধনা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট, বুধবার বিকেল ৪টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালা উদ্দিন হাওলাদার, বামনা সরকারি ডিগ্রী কলেজ প্রভাষক ইদ্রিস আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন, নিহত জুলাই যোদ্ধা মোঃ শাকিলের মাতা মোসাঃ হেলেনা বেগম, নিহত জুলাই যোদ্ধা মোঃ ইসাহাক এর চাচা মোঃ আনোয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মোঃ নুর হোসাইন, মোঃ মোস্তাফিজুর রহমান রাজিব প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব।

দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ভূমিকা’। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *