মোঃ সিদ্দিকুর রহমান মান্না(বামনা) প্রতিনিধি:
বরগুনার বামনা সদরে আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে নব-গঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের এ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা জাতিয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরিফ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিকের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান এবং উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন হাওলাদার, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বামনা সদর আর রশিদ ফাযিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. খান মোঃ জহিরুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম (এপিএস), অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আমুয়া শহিদ রাজা
ডিগ্রি কলেজ এর ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল মালেক সিকদার, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি, অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম আকন, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মতিন আল হোসাইন সেলিম সর্দার সাবেক কমান্ডার উপজেলা মুক্তি যোদ্ধা কামান্ড, সাবেক ছাত্রনেতা মো. ইব্রাহিম মুক্তাদি সিকদার, উপজেলা যুব দলের আহ্বায়ক মো. দিপু সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান শিমুল , উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ চৌধুরী, উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি মো. নাসির জমাদ্দার, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদ মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসারে ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় ভূষিত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অপরিহার্য।
আধুনিক ও গুণগত শিক্ষার মানোন্নয়ন সুশিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
অভিষেক অনুষ্ঠানে নব-গঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সুমন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারন সম্পাদক মো. সজিব হোসেন মুন্না।



