Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • ছাতক
  • নোয়ারাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমদের গণসংযোগ ও লিফলেট বিতরণ।

নোয়ারাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমদের গণসংযোগ ও লিফলেট বিতরণ।

আগস্ট ১, ২০২৬

সুনামগঞ্জের ছাতক উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ফরিদ আহমদ চৌমুহনী বাজারে সাধারণ মানুষের মাঝে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

পাপলু মিয়া ছাতক ​(সুনামগঞ্জ) প্রতিনিধি: 

সুনামগঞ্জের ছাতক উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ফরিদ আহমদ চৌমুহনী বাজারে সাধারণ মানুষের মাঝে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

​আজ শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং নোয়ারাই ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নিজের পরিকল্পনাসমূহ লিফলেটের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন। ফরিদ আহমদ উক্ত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হাজী জুবেদ আলী সাহেবের সুযোগ্য সন্তান।

​গণসংযোগকালে ফরিদ আহমদ বলেন, রাজনীতি আমার জন্য ক্ষমতার পথ নয়, বরং সাধারণ মানুষের সেবা করার একটি মাধ্যম। নোয়ারাই ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার প্রধান উদ্দেশ্য। জনগণ সুযোগ দিলে ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবো।

​এ সময় স্থানীয় প্রবীণ মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফরিদ আহমদের শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সমর্থকেরা তাঁর সাথে উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাধারণ ভোটাররা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *