Shopping cart

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি।

জুলাই ২৩, ২০২৬

‎জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে সাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।

আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:

‎জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে সাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।

‎র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

‎এ সময় বক্তারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের রায় ও জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে দায়ীদের আইনের আওতায় এনে দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।
‎শান্তিপূর্ণ পরিবেশে সাইকেল র‍্যালিটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *