Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

সিলেটে শিশু ধর্ষণের দায়ে দুই আসামির ফাঁসি

জুলাই ১, ২০২৬

সিলেটের বিশ্বনাথে চতুর্দশ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মাহফুজ কাউসার ছাদি, প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে চতুর্দশ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিশ্বনাথ থানার শাহবাজপুর এলাকার মোঃ আশিক আলীর পুত্র জয়নাল (২৫) ও কান্দিরগাও এলাকার মোঃ মঈনুদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)।

২০১২ সালের ২৭ নভেম্বর বিকালে বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত নাজিম উদ্দিনের সাথে পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী তার মোবাইল ফোন ব্যবহার করে নিজের মায়ের কাছে ঘটনা জানান। মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন এবং পরদিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই কিশোরী চারদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেয়। এ বিষয়ে ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট নূর আহমদ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ে অপরাধ ও ধর্ষণ বেড়ে যাওয়ায় সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই প্রতিফলন এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *