Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম।

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম।

জুলাই ১, ২০২৬

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কৃতি সন্তান এবং কালারুকা গ্রামের বাসিন্দা গোলাম মাহমুদ আজম, ছাতকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কৃতি সন্তান এবং কালারুকা গ্রামের বাসিন্দা গোলাম মাহমুদ আজম, ছাতকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন

পাপলু মিয়া, ছাতক, সুনামগঞ্জ:

​সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কৃতি সন্তান এবং কালারুকা গ্রামের বাসিন্দা গোলাম মাহমুদ আজম, ছাতকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট কর্তৃক গত ৩০ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই অনুমোদন প্রদান করা হয়।

​বোর্ড কর্তৃক জারিকৃত পত্রে জানানো হয়েছে যে, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর, সিলেট (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪ ধারা অনুযায়ী গঠিত এই এডহক কমিটিকে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

​গোলাম মাহমুদ আজমকে সভাপতি করে গঠিত এই কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষক প্রতিনিধি হিসেবে শাহীন আহমদ, অভিভাবক প্রতিনিধি হিসেবে সানাউর রহমান এবং সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।

​গোলাম মাহমুদ আজম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় শিক্ষা অনুরাগীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। আশা করা হচ্ছে, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন গতি পাবে এবং শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *