Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • একঝাঁক তরুণের হাত ধরে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমি

একঝাঁক তরুণের হাত ধরে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমি

মে ১৩, ২০২৬

একঝাঁক তরুণের হাত ধরে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমি।

একঝাঁক তরুণের হাত ধরে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমি।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): নতুন স্বপ্ন, নতুন উদ্যম আর একঝাঁক তরুণের প্রাণচঞ্চল অংশগ্রহণ, তরুণদের উদ্যোগ ও উৎসাহে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমি”।

স্থানীয় ফুটবলপ্রেমী যুবকদের সমন্বয়ে গড়ে ওঠা এ একাডেমিকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা।

মঙ্গলবার (১২ মে) বিকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠানিক উদ্বোধনের মাধমে একাডেমিটি যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ক্রীড়াপ্রেমী ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ প্রশংসনীয়।

পাশাপাশি গ্রামাঞ্চলের প্রতিভাবান ফুটবলারদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েও কাজ করবে একাডেমিটি।

ফুটবলার ফয়জুর রহমান, হিমেল আহমদ,লায়েক আহমদ ও আজিজুর রহমানের উদ্যোগে নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমিটি যাত্রা শুরু করে।

একাডেমির উদ্যোক্তারা জানান, নিয়মিত অনুশীলনের পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ ও দক্ষ কোচের মাধ্যমে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড় তৈরি করা হবে।

একাডেমির উদ্বোধন করেন,নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান। অতিথি’র বক্তব্য রাখেন, মাষ্টার রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইশ্রাইল আলী, সমাজসেবক ইব্রাহিম আলী,গোলাম মোস্তফা, আফজাল হোসেন,নাজির আলী।

এসময় সমাজসেবক মছদ্বর আলী, আব্দুল হামিদ,জালাল উদ্দিন,সুরত খাঁ,আব্দুন নুর,আবুল হোসেন,ইসমাঈল হোসেন,রুহুল আমিন, ফয়সল আহমদ,শফিকুল ইসলাম, আমির হোসেনসহ এলাকার ক্রিড়াপ্রেমি শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।

একাডেমি সূত্রে জানা যায়, ১’শত ২ জন সদস্য নিয়ে ক্লাবটি যাত্রা শুরু করেছে। প্রতি বছরে ২০ জন করে সদস্য নেওয়া হবে।

উল্লেখ্য যে,ইউকে প্রবাসী মিজানুর রহমান সোহেল, সাদিক আহমদ, ইতালি প্রবাসী রুবেল আহমদ, ফ্রান্স প্রবাসী মজনু আহমদ, ব্রুনাই প্রবাসী আব্দুল কুদ্দুস’র আর্থিক সহযোগিতায় এই ক্লাবটি যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একাডেমি’র সদস্য ব্রুনাই প্রবাসী আব্দুল কুদ্দুসকে প্রবাসগমণ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অসংখ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর ক্রিড়া সংগঠনের কারনেই দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন বেশ পরিচিত।

স্থানীয়দের প্রত্যাশা, নরসিংপুর ইউনিয়ন ফুটবল একাডেমি এলাকার ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে মেধাবী ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *