Shopping cart

  • Home
  • সারাদেশ
  • দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে ইউএনওর কাছে লিখিত আবেদন

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে ইউএনওর কাছে লিখিত আবেদন

এপ্রিল ৬, ২০২৬

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে ইউএনওর কাছে লিখিত আবেদন।

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে ইউএনওর কাছে লিখিত আবেদন।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন দায়ের করেছে স্থানীয় এক বাসিন্দা।

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে ইউএনওর কাছে লিখিত আবেদন।

গত ৩১ মার্চ দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ এর নিকট এই আবদেন দেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আব্দুর রউফ।

এতে বলা হয়, সোনালী চেলা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত চাইরগাঁও বাজার -ফকিরটিলা সড়কের রহিমেরপাড়া এলাকায় চেলা নদীর পাড়ের সরকারি খাস জমি থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে আসছে। পাড় কেটে বালু উত্তোলন করার কারনে এলাকার চিত্র দিন দিন ছোট হয়ে আসছে। এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তা, আশপাশের বসতবাড়ি,শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ নদীতে বিলীন হওয়ার পথে । তাই উক্ত স্থান হতে বালু উত্তোলন বন্ধ করা অতি জরুরী এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

সোমবার (৬ এপ্রিল) সরেজমিনে স্থানীয়দের সাথে আলোচনায় জানা যায়, দীর্ঘ কয়েকদিন যাবত রহিমেরপাড়া এলাকা হতে একই গ্রামের ফজর আলীসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা জোরপূর্বক ভাবে সরকারি খাস জমি ও বেড়িবাঁধের গোড়া হতে বালু উত্তোলন করে আসছে। ফলে হুমকিতে পড়ছে চলাচলের সড়ক, বেড়িবাঁধ ও এলাকার বসতভিটা। স্থানীয়রা একাধিকবার বাঁধা নিষেধ করার পরেও তা বন্ধ না করায় গ্রামবাসীর পরামর্শে এই অভিযোগ দেওয়া হয়।

উল্লেখ্য যে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু খেকু ফজর আলীকে গত বছর কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

অভিযোগের বিষয়ে ফজর আলী’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *