Shopping cart

ঈদুল ফিতর উপলক্ষে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উপহার বিতরণ

মার্চ ১৯, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উপহার বিতরণ।

ঈদুল ফিতর উপলক্ষে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উপহার বিতরণ।

সাজু আহমেদ: প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার একটি সামাজিক সংগঠন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ছিল, চিকন চাউল ৮ কেজি, বিরানি চাউল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, লবণ ১ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ১ কেজি, গায়ে মাখা সাবান ১টি, কাপড় কাচা সাবান ১টি, হুইল পাউডার ৫০০ গ্রাম, মসুরের ডাল ১ কেজি এবং গুঁড়ো দুধ ২ প্যাকেট।

সংস্থার চেয়ারম্যান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিপুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও সংস্থার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারি।

এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ বাহারুল ইসলাম, আরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় বিশ্বাস, সংস্থার পরিচালক কামাল হোসেন, মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক হাবিবুল বাশার ফিরাজ, আলামিন সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য হাফেজ ইনামুল হক।

আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *