Shopping cart

  • Home
  • সারাদেশ
  • উন্নয়নের জন্য কলিমউদ্দিন মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃনমুল 

উন্নয়নের জন্য কলিমউদ্দিন মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃনমুল 

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উন্নয়নের জন্য কলিমউদ্দিন মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃনমুল।

উন্নয়নের জন্য কলিমউদ্দিন মিলনকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃনমুল।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন হয়েছেন কলিমউদ্দিন আহমদ মিলন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তাকে নিয়ে ছাতক-দোয়ারার তৃণমূলে উঠেছে মন্ত্রী পরিষদের সদস্য করার দাবি। এই আসন থেকে তিনি আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে,কলিম উদ্দিন আহমেদ মিলন ১৯৯৬ সালে প্রথমবারের মতো সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে নির্বাচন করেন। একই বছরের ফেব্রুয়ারিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। পরে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে আসনটি হারায় বিএনপি। দীর্ঘ ২০ বছর পর কলিমউদ্দিন আহমদ মিলনের জয়ের মাধ্যমে পুনরায় আসনটি ফিরে পায় বিএনপি।

বিভিন্ন মেয়াদে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতাকে নিয়ে নিজ নির্বাচনী এলাকার ভোটাদের দাবি বিগত সময়ে কলিমউদ্দিন আহমদ মিলন একাধিকবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন । তাই এলাকার উন্নয়নের জন্য এবার তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। দলীয় নেতাকর্মী ও বিএনপি হাই কমান্ডের প্রতি এই জোরালো দাবি জানিয়েছেন।

এদিকে, কলিমউদ্দিন আহমদ মিলনকে মন্ত্রী পরিষদে রাখার দাবিতে শনিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে সভার আয়োজন করেছে স্থানীয় বিএনপি।

এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, ‘কলিমউদ্দিন আহমদ মিলন একজন ন্যায়পরায়ন মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে জনগণের দায়িত্ব পালন করেছেন। ছাতক-দোয়ারা তথা বৃহত্তর সুনামগঞ্জ এবং সিলেটের উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে তাঁকে গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী করা হোক এটাই ছাতক-দোয়ারাবাসীর দাবি।

সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল থেকে জানা গেছে, ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন ভোটারের এই আসনটিতে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লক্ষ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলিমউদ্দিন আহমদ মিলন ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ২ হাজার ১২১ ভোট।

রাজনৈতিক জীবনে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *