Shopping cart

  • Home
  • সারাদেশ
  • ছাতক
  • নারী কর্মীদের হেনস্তা ও নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের অবিলম্বে গ্রেফতার করুন: ‘অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার’

নারী কর্মীদের হেনস্তা ও নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের অবিলম্বে গ্রেফতার করুন: ‘অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারী কর্মীদের হেনস্তা ও নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের অবিলম্বে গ্রেফতার করুন: 'অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার'

নারী কর্মীদের হেনস্তা ও নির্বাচনী প্রচারণায় বাধাদানকারীদের অবিলম্বে গ্রেফতার করুন: 'অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার'

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) সংসদীয় আসনের ছাতক উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও বাধা প্রদানের ঘটনায় এক বিবৃতি প্রদান করেছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

তিনি বলেন, আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২৫ মিনিটে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেওতরপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা তাদের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন মেম্বার তাদের প্রচারণা কাজে বাধা প্রদান করেন এবং হেনস্তা করেন।

তিনি বলেন, তারা জামায়াতের নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, হুমকি-ধমকি দেন এবং জোরপূর্বক প্রচারণা বন্ধ করতে চাপ সৃষ্টি করেন।

তিনি বলেন, নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণে এ ধরনের বাধা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নারীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক মতভিন্নতার কারণে নারী কর্মীদের হেনস্তা করা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের পরিপন্থী।

জনাব রেজাউল করিম তালুকদার অবিলম্বে ঘটনায় সম্পৃক্ত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ জানান।

পাশাপাশি তিনি নারী হেনস্তাকারী, চান্দাবাজ, ধান্ধাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছাতক-দোয়ারাবাসির প্রতি সবিনয়ে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *