Shopping cart

মোহনগঞ্জে অবৈধ দখল ও অপরাধের আঁতুর ঘর ভেঙ্গে দিয়েছে প্রশাসন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

মোহনগঞ্জে অবৈধ দখল ও অপরাধের আঁতুর ঘর ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

মোহনগঞ্জে অবৈধ দখল ও অপরাধের আঁতুর ঘর ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৭ নং ইউনিয়নের ধনু নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা স্হাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, আজ ২ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২ ঘটিকায় সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদেরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা ভূমি দখল করে গড়ে তোলা স্হাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।এ সময় আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিলেন।

স্হানীয় সূত্রে জানা গেছে, একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে ধনু নদীর তীরে সরকারি ভূমি দখল করে অবৈধভাবে স্হাপনা তৈরি করে মাদক ব্যবসা, মাদক সেবন ও পতিতাবৃত্তিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।এ অপরাধ চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পেত না। এলাকাবাসী সর্বদা আতংকে থাকত।

এ প্রসঙ্গে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, অবৈধ দখল ও অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আমরা অটল আছি।

গাগলাজুর বাজারের ব্যবসায়ী ও স্হানীয় বাসিন্দারা এ অভিযানে অপরাধের আঁতুর ঘর ভেঙ্গে দেওয়ায় সস্তি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ধনু নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা স্হাপনাতে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।তার আজ হতে বন্ধ হল।তারা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *