Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

যৌথবাহিনীর অভিযানে মনোহরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

ডিসেম্বর ২০, ২০২৫

যৌথবাহিনীর অভিযানে মনোহরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক।

যৌথবাহিনীর অভিযানে মনোহরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক।

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার হাসনাবাদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসনাবাদ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে মোঃ দেলোয়ার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত দেলোয়ার মৃত সিকেন্দারের ছেলে। তার বাড়ি হাসনাবাদ বাজার এলাকায়, থানা মনোহরগঞ্জ, জেলা কুমিল্লা।

অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২৫০ গ্রাম গাঁজা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত মাদক ব্যবসায়ীকে মনোহরগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *