Shopping cart

সহযোদ্ধার প্রতিশ্রুতি রক্ষা করবে ছাত্রদল নেতা শাহারিয়ার

অক্টোবর ৭, ২০২৫

সহযোদ্ধার প্রতিশ্রুতি রক্ষা করবে ছাত্রদল নেতা শাহারিয়ার।

সহযোদ্ধার প্রতিশ্রুতি রক্ষা করবে ছাত্রদল নেতা শাহারিয়ার।

জবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহারিয়ার হোসেন।

২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস এবং ছাত্রদলের আরেক যুগ্ম-আহ্বায়ক সদ্য প্রয়ত হাসিবুর রহমানের প্রতিশ্রুতি রক্ষার্থে এ বিশেষ উদ্যোগ নিয়েছেন শাহারিয়ার।

গত ৩ অক্টোবর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান রাজধানীর ন্যাশনাল হাসপাতালে মৃত্যু বরণ করেন।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেন। হাসিবুরের অকাল মৃত্যুতে ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার হোসেন তার প্রতিশ্রুতি রক্ষার্থে এ উদ্যোগ গ্রহণ করেন।

এদিকে রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মধ্যে বিরাজ করছে তীব্র শোক। জানা যায়, হাসিবুর রহমান আসন্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের অন্যতম পছন্দের প্রার্থী ছিলেন।

হাসিবুরের প্রতিশ্রুতি রক্ষার্থে পুনরায় উদ্যোগ নেওয়া যুগ্ম-আহ্বায়ক শাহারিয়ার জানান, ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছিলো। কিন্তু ভাগ্য তাকে আর সেই সুযোগ দেয়নি।

তার এই অপূর্ণ ইচ্ছেটা সহযোদ্ধা ও ভাই হিসেবে আমি তার পক্ষ থেকে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়াবো ইনশাআল্লাহ।

হাসিব আজ আমাদের মাঝে নেই কিন্তু তার স্বপ্ন, তার হাসি, আর বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা আজও বেঁচে আছে আমাদের হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *