Shopping cart

  • Home
  • সারাদেশ
  • রমযান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস,দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিলে সালাম মাদানী 

রমযান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস,দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিলে সালাম মাদানী 

মার্চ ৯, ২০২৬

রমযান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস,দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিলে সালাম মাদানী।

রমযান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস,দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিলে সালাম মাদানী।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, রমযান মাস কুরআন অবতীর্ণের মাস। কোরানের কারণেই এই মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কুরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে হবে, তাহলেই আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবো।

রবিবার (৮ মার্চ) দোয়ারাবাজার উপজেলা জামায়াতে কর্তৃক আয়োজিত দোয়ারাবাজার মা- কমিউনিটি সেন্টারে আয়োজিত পবিত্র রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পবিত্র রমযান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে।

রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। তাই রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা বক্তব্য রাখেন।

এসময় জামায়াতে ইসলামী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *