Shopping cart

মণিরামপুরে দাঁড়িপাল্লার সমর্থনে আঞ্চলিক পথসভা ও গণমিছিল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

মণিরামপুরে দাঁড়িপাল্লার সমর্থনে আঞ্চলিক পথসভা ও গণমিছিল।

মণিরামপুরে দাঁড়িপাল্লার সমর্থনে আঞ্চলিক পথসভা ও গণমিছিল।

সাজু আহমেদ: যশোরের মণিরামপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আঞ্চলিক পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকুরিয়া বাজারে যশোর-৫ (মণিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের সমর্থনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আ.স.ম ওবায়দুল্লাহ, হরিদাসকাটি ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা মোস্তাফিজুর রহমান মিঠু এবং যুব বিভাগের সভাপতি আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে অ্যাড. গাজী এনামুল হক বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মণিরামপুর আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি তিনি এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পথসভা শেষে একটি গণমিছিল ঢাকুরিয়া প্রতাপকাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *