Shopping cart

ছাতকে বিএনপি নেতাকর্তৃক জামায়াতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ছাতকে বিএনপি নেতাকর্তৃক জামায়াতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ছাতকে বিএনপি নেতাকর্তৃক জামায়াতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে জামায়াতে ইসলামী’র নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্থার প্রতিবাদে নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।

এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর ছাতক উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলীয় নেতৃবৃন্দ।

ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ-৫) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার।

তিনি বলেন, শনিবার বিকেলে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা’র পক্ষে কয়েকজন মহিলা কর্মীরা প্রচারনা ও লিফলেট বিতরণে বিএনপি’র পক্ষ থেকে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আজিজুর রহমান ও ইউপি সদস্য মনির উদ্দিন কর্তৃক তাদের বাঁধা প্রদান ও হেনস্থা করা হয়। এ সময় নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হুমকি প্রদান প্রচারনা বন্ধ করতে বলা হয়।

এবিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর দিকে গোবিন্দগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামী’র নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান।

এদিকে, বিষয়টি নিয়ে ছাতক উপজেলা বিএনপি আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করেছে। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান কর্তৃক জামায়াতে ইসলামী’র নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় দল দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জামায়াতের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসন কমিটির মিডিয়া সেক্রেটারি এড. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন রশীদ, ছাতক পৌর জামায়াতের আমীর প্রকৌশলী নোমান আহমদ, ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মনসুর আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মিজানুর রহমান, জামায়াত নেতা হেলাল উদ্দিন, আব্দুল আউয়াল, আবু মুসা রাসেল, আরাফাত আহমদ রাহাত, নাসির উদ্দীন, জাবেদ আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *