Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মোহনগঞ্জে কাবিখা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি

জুন ২২, ২০২৫

মোহনগঞ্জে কাবিখা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি

মোহনগঞ্জে কাবিখা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি

মোঃ মিজানুর রহমান (নন্দন) মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়নের খিদিরপুর ভারেরা গ্রামের কাবিখা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সরেজমিন তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেছে।

খিদিরপুর মাদ্রাসা থেকে ভারেরা খাইরুলের বাড়ীর দিকের ১৬০০ ফুট রাস্তা মেরামতের কাজে কাবিখার আওতায় ৭.৪৭১ মেঃটন গম বরাদ্দ দেয়া হয়। যার আনুমানিক বাজার মুল্য দুই লাখ টাকা। এলাকার লোকজন জানান, এপ্রকল্পের সভাপতি ইউপি সদস্য মমতাজ উদ্দিন নাম মাত্র কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী জানান, এ রাস্তা মেরামতে মাত্র ৫০ হাজার টাকার কাজ করে বাকী টাকা আত্মসাৎ করেছে। এতে করে প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানা যায়। রাস্তাটিতে সামান্য মাটি দিয়ে ঢেকে দিয়েছে।প্রস্হতা ও উচ্চতা বৃদ্ধি পায় নি। বর্ষা মৌসুমে বৃস্টিতেই এ মাটি ধূয়ে চলে যাবে।রাস্তা মেরামতের কাজ জনগণের কোন উপকার হবে না বলে জানান এলাকাবাসী।তারা বলেন প্রতি বছর কাবিখার আওতায় মেরামত করা হয় কিন্তু রাস্তার কোন উন্নতি হয়নি বরং প্রকল্প কমিটির পকেট ভারী হয়ে আসছে।তারা সরেজমিন তদন্তকরে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *