Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

লাকসামে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

এপ্রিল ১৬, ২০২৫

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা কমিটির উদ্যোগে ১৮ এপ্রিল লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ১৬ এপ্রিল রাতে কুমিল্লা রেস্তোরাঁর হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল লাকসামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারির আগমনকে সফল করতে জামাতে ইসলামী লাকসামে ব্যাপক প্রচার-প্রচারণার অংশ হিসেবে সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভা।

লাকসাম পৌরসভা জামায়তে ইসলামীর আমির জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা জামায়াতের সেক্রেটারি ডঃ সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিডিউটর এডভোকেট বদিউল আলম সুজন। বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *