Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

জবিতে রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির ফল উৎসব অনুষ্ঠিত।

আগস্ট ৮, ২০২৬

৭ আগস্ট (শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি'র উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট (শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি'র উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

৭ আগস্ট (শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে আম, লটকন, পেয়ারা, আপেল ও তরমুজের মতো হরেক রকমের মৌসুমী রসালো ফলের পসরা সাজানো হয়, যা শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ তৈরি করে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ লাইচ মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান জয়ের যৌথ নেতৃত্বে এই আনন্দঘন আয়োজনটি সম্পন্ন হয়।

উৎসবের আলোচনা সভায় সভাপতি মোহাম্মদ লাইচ মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে জেলাভিত্তিক সংগঠনগুলো শুধু সাংগঠনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন, সহযোগিতা ও আত্মার টান তৈরিতেও এগুলো বড় ভূমিকা রাখে। দেশীয় নানা জাতের রসালো ফলের স্বাদে সবাইকে এক সুতোয় বাঁধার এই ফল উৎসব আমাদের সেই সম্পর্ককে আরও শক্ত করার একটা ছোট চেষ্টা। সামনের দিনগুলোতেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখব।

আয়োজনটি সফল করতে সক্রিয়ভাবে সহযোগিতা করেন মো. শাহারুল ইসলাম, শহিদ ইসলাম, সোহেল রানা, শরিফ হামজা, সোহাগ মন্ডল তুহিন ও আমিনুল ইসলাম। তাঁদের বিশেষ অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রংপুর জেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *