Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

জগন্নাথে মববাজি চলবে না: জবি ছাত্রদলের আহ্বায়ক।

আগস্ট ৬, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে কোনো ধরনের ‘মববাজি’ বা শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্যাম্পাসে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ছাত্রদল অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি অন্যান্য ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা মববাজির মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত না হয়।

তিনি আরও বলেন, গত দুই দিনে ছাত্রদলের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সামনেও তা বজায় রাখবেন। শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ছাত্রদল কাজ করে যাবে বলেও জানান তিনি। ক্লাস ও পরীক্ষা চলমান থাকা পর্যন্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

বক্তব্য শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত কয়েকজন প্রতিনিধি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় জকসুর এজিএস মাসুদ রানা, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. ইব্রাহীম খলীলসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীদেরও ক্যাম্পাসে দেখা যায়।

এদিকে ক্যাম্পাসের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবন ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় ছাত্রদলের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *