Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জাতীয় ছাত্রশক্তির মোহাম্মদপুর থানার আহ্বায়ক হলেন জবি শিক্ষার্থী সোহান।

জাতীয় ছাত্রশক্তির মোহাম্মদপুর থানার আহ্বায়ক হলেন জবি শিক্ষার্থী সোহান।

আগস্ট ৩, ২০২৬

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস হোসেন সোহান।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস হোসেন সোহান।

জবি প্রতিনিধি:

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস হোসেন সোহান।

রবিবার (২ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তে তাকে দায়িত্ব প্রদানের বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে মোহাম্মদপুর থানা শাখার কার্যক্রম আরও গতিশীল করতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফেরদৌস হোসেন সোহানকে।অংশ

নবনিযুক্ত আহ্বায়ক মো. ফেরদৌস হোসেন সোহান দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “জাতীয় ছাত্রশক্তির আদর্শ ও নীতিকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করতে চাই। একটি ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল ছাত্রসমাজ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক ছাত্ররাজনীতির চর্চাকে এগিয়ে নিতে কাজ করব।”

তিনি আরও বলেন, “মোহাম্মদপুর এলাকার শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা থাকবে। পাশাপাশি সংগঠনের আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।”

এছাড়াও মোহাম্মদপুর থানা জাতীয় ছাত্র শক্তির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শাহাদাত হোসেন সাজিদ, ফজলে রাব্বি। সদস্য সচিব পদে শেখ জোহায়ের আজমাইন এবং সিনিয়র যুগ্ম-সদস্য সচিব পদে মো: শাকিল হোসেন, শহীদুল ইসলাম সানি মনোনীত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *