Shopping cart

শান্তিগঞ্জে মাদক সেবক ও বিক্রয়কর্মী আটক।

জুলাই ২, ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মরন নেশা ইয়াবা ক্রয় ও বিক্রয় করার সময় ক্রেতা ও বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে এই ঘটনাটি ঘটে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মরন নেশা ইয়াবা ক্রয় ও বিক্রয় করার সময় ক্রেতা ও বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে এই ঘটনাটি ঘটে

ইমরান বিন আকবর,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মরন নেশা ইয়াবা ক্রয় ও বিক্রয় করার সময় ক্রেতা ও বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে এই ঘটনাটি ঘটে। আটকৃতরা হলেন- দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুলন মিয়া (ক্রেতা) ও পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে শাকিল আহমদ (বিক্রেতা)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই ক্রেতা বিক্রেতা বিকাল থেকে বাঘেরকোনা গ্রামের তালুকদার পয়েন্ট এলাকায় ঘুরাফেরা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাশি করে স্থানীয় যুবকেরা। এসময় ৩ পিস ইয়াবা উদ্ধার করা গেলেও বাকীগুলো পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে জানিয়েছেন আটককারীরা।

তাদেরকে আটকের পর একাধিকবার ৯৯৯ কল করে শান্তিগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে তারা এসে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা, সেলিম আহমদ ও ইমরান হোসেন তালুকদার বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন৷ এলাকার যুব সমাজ সব সময় সচেতন থাকতে হবে। মাদক নির্মুলে যুব সমাজের ভূমিকা রাখার বিকল্প নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *