Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • দুর্নীতি
  • মোহনগঞ্জে কৃষি সহায়তা প্রদানে ‌অনিয়ম।দ্বায় ইউএনও, কৃষি কর্মকর্তার,ও চেয়ারম্যানের -ইউনিয়ন বিএনপির সভাপতি ।

মোহনগঞ্জে কৃষি সহায়তা প্রদানে ‌অনিয়ম।দ্বায় ইউএনও, কৃষি কর্মকর্তার,ও চেয়ারম্যানের -ইউনিয়ন বিএনপির সভাপতি ।

জুন ২৭, ২০২৬

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের বিএনপির সভাপতি এ টি এম মোস্তফা জামিল স্বপন নেত্রকোনা-৪ এর সাংসদ জনাব লুৎফুজ্জামান বাবরের কৃষি সহায়তা প্রদানের তালিকায় অনিয়ম দুর্নীতি

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের বিএনপির সভাপতি এ টি এম মোস্তফা জামিল স্বপন নেত্রকোনা-৪ এর সাংসদ জনাব লুৎফুজ্জামান বাবরের কৃষি সহায়তা প্রদানের তালিকায় অনিয়ম দুর্নীতি

মোঃ মিজানুর রহমান নন্দন, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নের বিএনপির সভাপতি এ টি এম মোস্তফা জামিল স্বপন নেত্রকোনা-৪ এর সাংসদ জনাব লুৎফুজ্জামান বাবরের কৃষি সহায়তা প্রদানের তালিকায় অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের প্রেক্ষিতে ৬ নং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে কারন দর্শানো ও তালিকা সংশোধন করার জন্য তাঁর নিজস্ব প্যাডে কারন দর্শানো নোটিশ দেন।

এর প্রেক্ষিতে সভাপতি স্বপন তার পেইজ বুক আইডি থেকে এক স্ট্যাটাসে ও কারন দর্শানো নোটিশের লিখিত জবাবের কপি আপলোড করে বলেন আমি এর সাথে জড়িত নই।এর জন্য দ্বায়ী ইউএনও, কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যান।তারা তালিকা পরিবর্তন করে নতুন তালিকা প্রনয়ন করেছে।

তারা ‌অজ্ঞাত কারনে যোগসাজশে এ কৃষি সহায়তা তালিকা তৈরি করেছে।যার দ্বায় সভাপতির নয় এবং তিনি জড়িত নন মর্মে জবাব দিয়ে দ্বায় মুক্তি ও দোষীদের তদন্ত করে দৃস্টান্তমুলক শান্তি দাবী করেন।

এ স্টাটাস প্রকাশের পর ইউএনও কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যানের
বিষয়ে মোহনগঞ্জ উপজেলার সর্বত্রই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এবং মোহনগঞ্জ উপজেলার সকল তালিকা বাতিল করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার দাবি উঠেছে ।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য ইউএনও কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যানের মোবাইলে কল করলেও কল রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *