Shopping cart

দোয়ারাবাজারে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

জুন ১৫, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।

সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং
(ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট) এর আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে দোয়ারাবাজার উপজেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষি সেবাভিত্তিক মোট ১০টি স্টল অংশ নিয়েছে। মেলায় কৃষকরা বিভিন্ন প্রযুক্তি ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা (অতি:দা:) তৌফিক হোসেন খাঁন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা এবং ক্ষতিকর কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর কৃষকদের জোর দেওয়ার আহবান জানান বক্তারা।

বিভিন্ন স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন,কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লন্টার, পাওয়ার টিলারসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী চলছে। এছাড়া রয়েছে উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব  সার প্রস্তুত প্রণালী এবং বিভিন্ন ফলদ ও বনজ ঔষধি চারার সমাহার।

উপজেলা কৃষি কর্মকর্তা (অতি : দা:) তৌফিক হোসেন খাঁন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম বলেন, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ১২ টি স্টল স্থান পেয়েছে।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *