Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অপরাধ
  • দোয়ারাবাজারে ভাগনের ছুরিকাঘাতে খালা খুন, ওসির নেতৃত্বে অভিযানে ১২ ঘন্টার ভিতরে গ্রেফতার ৩

দোয়ারাবাজারে ভাগনের ছুরিকাঘাতে খালা খুন, ওসির নেতৃত্বে অভিযানে ১২ ঘন্টার ভিতরে গ্রেফতার ৩

মে ২৬, ২০২৬

দোয়ারাবাজারে ভাগনের ছুরিকাঘাতে খালা খুন, ওসির নেতৃত্বে অভিযানে ১২ ঘন্টার ভিতরে গ্রেফতার ৩

দোয়ারাবাজারে ভাগনের ছুরিকাঘাতে খালা খুন, ওসির নেতৃত্বে অভিযানে ১২ ঘন্টার ভিতরে গ্রেফতার ৩

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামে পারিবারিক কলহের জেরে ভাগনের ছুরিকাঘাতে শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূ (খালা) নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে, ঘটনার পর মাত্র ১২ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও নিহতের ভাগনে সুজন মিয়া (২২), বিল্লাল হোসেনের স্ত্রী ও নিহতের বড় বোন মোছাঃ হাছিনা বেগম (৪৮) এবং ভাগনি তনিমা বেগম (১৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের নানা মৃত খোয়াজ আলীর বাড়িতে বসবাস করে আসছিলেন। রবিবার বিকেলে চা-খাওয়া নিয়ে নানি ফালানি বেগম (৬০)-এর সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়ার সূত্রপাত হয়।

নাতি-নাতনি ও মেয়ের মাধ্যমে ফালানি বেগম লাঞ্ছিত হওয়ার ঘটনা জানতে পেরে তার মেয়ে শিল্পী বেগম তাকে নিজের স্বামীর বাড়ি জালালপুর গ্রামে নিয়ে যান। পরদিন সোমবার আত্মীয়স্বজনরা এ বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এসময় সুজন মিয়া ধারালো চাকু দিয়ে খালা শিল্পী বেগমের ডান পাঁজরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শিল্পী বেগম ও ফালানি বেগমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানা এ হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতেই বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে এবং রাতেই অভিযুক্তদের আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *