Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • ছাতকে তরুণী ধ’র্ষ’ণ, ৩ জনের যাবজ্জীবন কা’রাদ’ণ্ড 

ছাতকে তরুণী ধ’র্ষ’ণ, ৩ জনের যাবজ্জীবন কা’রাদ’ণ্ড 

মে ১৮, ২০২৬

ছাতকে তরুণী ধ'র্ষ'ণ, ৩ জনের যাবজ্জীবন কা'রাদ'ণ্ড ।

ছাতকে তরুণী ধ'র্ষ'ণ, ৩ জনের যাবজ্জীবন কা'রাদ'ণ্ড ।

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে তরুণী গ’ণধ’র্ষ’ণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ১৮ মে দুপুরে এই দণ্ডাদেশ দিয়েছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যা’তন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতিন, খোয়াজ আলীর ছেলে মো.দিলদার হোসেন ও কামারগাঁও গ্রামের মো.হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হাসামপুর গ্রামের ব’খা’টে যুবক মতিউর রহমান ও দিলদার হোসেন। উপজেলার সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে তরুণীকে পালাক্রমে ধ’র্ষ’ণ করে তারা। পরবর্তীতে ওই ধ’র্ষ’ক’দের সহযোগিতায় আসামি বিল্লাল ভিক্টিম তরুণীকে অন্য গ্রামে নিয়ে ধ’র্ষ’ণ করে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ধ’র্ষক’দের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এই ঘটনায় অভিযুক্ত তিন ধ’র্ষ’কসহ ৫ জনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন ধ’র্ষি’তা তরুণীর ভাই।

থানা পুলিশ ত’দন্ত শেষে অভিযুক্তদের বি’রুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করার পর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে সোমবার আলোচিত এ মামলার রায় দেন, নারী ও শিশু নির্যা’তন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *