সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম তালুকদার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
এপ্রিল-মে’ মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল,চোরাচালান দমন, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সুনামগঞ্জের সব কয়টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার (১৮ মে) সুনামগঞ্জ জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদ দেওয়া হয়।
পুরুষ্কার তুলেদেন,সিলেট রেঞ্জের (“নব যোগদানকৃত) ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) ড. মো. জিল্লুর রহমান ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এবি এম জাকির হোসেন।
এসময় সহকারী পুলিশ সুপার ( ছাতক-দোয়ারা) সার্কেল,শেখ মোহাম্মদ মুরসালিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন উপজেলার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়া দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, দোয়ারাবাজার থানা হবে সকল শ্রেনী-পেশার মানুষের ভরসাস্থল। হবে মাদক,জুয়া ও চোরাচালান মুক্ত। উপজেলার নাগরিকরা পাবে বৈষম্যমুক্ত সেবা ও নিরাপত্তা।
এ লক্ষ্যেই দোয়ারাবাজার থানার সকল কর্মকর্তা সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। ভালো কাজ করার এ ধারায় স্বীকৃতি হিসেবে জেলায় শ্রেষ্ঠ হওয়ার মর্যাদা লাভ করেছি। এ অর্জন শুধু আমার নয়, এ অর্জন দোয়ারাবাজার থানা পুলিশের।
ভবিষ্যতেও ভালো কাজের এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি পুলিশ ও জনসাধারণ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন
