ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চক্র কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে , অন্যদিকে সাতকানিয়া থানার চৌকষ পুলিশ অফিসার ইনচার্জ ওসির আন্তরিক প্রচেষ্টায় দূর্দষ অভিযানে গ্রেপ্তার করেছে চার জন ধর্ষণকারীকে। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ চক্র ধর্ষণ করেছে ।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি নেতৃত্বে। বুধবার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মাহালিয়া শহিদের নালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সংঘটিত এ ঘটনার পর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমদের উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসির নেতৃত্বে সাতকানিয়া থানার পুলিশ। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাদের গ্রেপ্তার করতে রাতদিন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অভিযান পরিচালনা করছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তবে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
