সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা প্রথম পত্র ও মাদ্রাসা বোর্ডের কুরআন মাজিদের প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়।
এসব পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে সরো রাস্তা গুলো দিয়ে মালবাহী ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৭৩ জন এসএসসি পরীক্ষার্থীদের ৩ টি কেন্দ্র, ১ টি ভ্যেনু । ১০ টি মাদ্রাসার ৪৭২ জন দাখিল পরিক্ষার্থীদের ১ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এসএসসি পরীক্ষা কেন্দ্র হলো দোয়ারাবাজার মডেল উচ্চবিদ্যালয়,বড়খাল স্কুল এন্ড কলেজ, সমুজ আলী উচ্চবিদ্যালয় কলেজ। মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বড়খাল কলেজ।
মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষা চলাকালীন উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।
বেলা ১২ টায় বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবহন চলাচলের নিষেধাজ্ঞা সম্পর্কে এসব কথা বলেন।
তিনি বলেন, উপজেলার বাজার গুলোতে পণ্য আনা-নেওয়ার জন্য বড় গাড়িগুলো ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু রাস্তাগুলো সরো হওয়ার ফলে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। তাই পরীক্ষা চলাকালীন সময়ে ভারী মালবাহী গাড়িগুলো চলাচল বন্ধ রাখতে ব্যবাসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
এদিকে দোয়ারাবাজার উপজেলায় পরীক্ষার প্রথম দিনে স্কুল- মাদ্রাসার ১৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৩৯ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

