মোঃ মিজানুর রহমান (নন্দন), মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে ব্যাবসায়ী সুফল পালের গুদাম ঘর থেকে কর্মচারী যুবরাজ চন্দ্র (২২) নামক যুবকের যুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।প্রেমে ব্যার্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।
গতকাল ৪/৪/২৬ খ্রিস্টাব্দ শনিবার বিকেলে মোহনগঞ্জ পৌর শহরের আখড়া রোডের সুফল পালের গুদাম ঘরে এ ঘটনা ঘটে।
যুবরাজ চন্দ্র তাং সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মদনাকান্দি গ্রামের দেবল চন্দ্র তাং এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় বছর ধরে মোহনগঞ্জ পৌর শহরের ব্যাবসায়ী সুফল পালের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত যুবরাজ।গতকাল শনিবার বিকেল চারটায় একটি ভ্যান নিয়ে গুদাম ঘর থেকে মাল আনতে যায় যুবরাজ। কিন্তু দীর্ঘ সময় ধরে না আসায় সুফল পাল আখড়া রোড গুদাম ঘরে গিয়ে দেখে যুবরাজ গুদাম ঘরে আঁড়ার সংঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আছে।
সুফল পাল পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, আত্মহত্যাকারী যুবকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা থেকে প্রেমে ব্যার্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সুরতহাল রিপোর্টে দেখা যায় যুবরাজ চন্দ্রের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই॥
যুবরাজের বাড়ি থেকে তার বাবা, ভাই, ভগ্নিপতি ও ওয়ার্ড সদস্যসহ অনেক লোক এসেছিল।তাদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।তাদের থানায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদদ্ত ছাড়াই লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



