Shopping cart

  • Home
  • সারাদেশ
  • ছাতকে সাবেক ইউপি সদস্যসহ দুই চোরাকারবারি আটক, উদ্ধার হলো ১২ লাখ টাকার পণ্য

ছাতকে সাবেক ইউপি সদস্যসহ দুই চোরাকারবারি আটক, উদ্ধার হলো ১২ লাখ টাকার পণ্য

মার্চ ১০, ২০২৬

ছাতকে সাবেক ইউপি সদস্যসহ দুই চোরাকারবারি আটক, উদ্ধার হলো ১২ লাখ টাকার পণ্য।

ছাতকে সাবেক ইউপি সদস্যসহ দুই চোরাকারবারি আটক, উদ্ধার হলো ১২ লাখ টাকার পণ্য।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশ পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী ও মসলা জব্দ করেছে। এই চোরাচালান প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।

​ পুলিশ জানায়, গত ৮ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার রইয়ব আলীর ছেলে আঃ করিমকে (২৬) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৩৮০ পিস ভারতীয় ক্রিম এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৬ হাজার টাকা।

অন্যদিকে, সোমবার ভোরে পরিচালিত অপর এক অভিযানে একটি পিকআপ ভর্তি ভারতীয় মসলা ও প্রসাধনী উদ্ধার করে পুলিশ। এসময় কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের হুশিয়ার মিয়ার ছেলে ও সাবেক ইউপি সদস্য মোঃ জুয়েল আহমদকে (২৮) আটক করা হয়। তার হেফাজত থেকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ৫০ কেজি এজেনাইন মসলা, ৫০ কেজি গুয়ামৌরি এবং ১ হাজার পিস বেটনোভেট ক্রিম উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা।

​ ছাতক থানা পুলিশ জানায়, পৃথক এই দুটি ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ১৫(০৩)২৬ ও ১৭(০৩)২৬)। সোমবার (৯ মার্চ) দুপুরে পুলিশ প্রহরায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

​এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তালুকদার বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধ এবং অপরাধ দমনে জেলা পুলিশ অত্যন্ত তৎপর। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *