Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • সরকারি বৃত্তি পরীক্ষায় আল মদিনা একাডেমি’র শিক্ষার্থী ইজাজ-মেহরিনের সাফল্য

সরকারি বৃত্তি পরীক্ষায় আল মদিনা একাডেমি’র শিক্ষার্থী ইজাজ-মেহরিনের সাফল্য

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সরকারি বৃত্তি পরীক্ষায় আল মদিনা একাডেমি’র শিক্ষার্থী ইজাজ-মেহরিনের সাফল্য।

সরকারি বৃত্তি পরীক্ষায় আল মদিনা একাডেমি’র শিক্ষার্থী ইজাজ-মেহরিনের সাফল্য।

দোয়ারাবাজার, সুনামগঞ্জ: সরকারি জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমির দুই মেধাবী শিক্ষার্থী আজহারুল ইসলাম ইজাজ ও মেহরিন ইসলাম ইমা।

উল্লেখ্য, সরকারি বৃত্তি পরীক্ষায় এ দুই শিক্ষার্থী পঞ্চম শ্রেণিতেও ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছিল। পরবর্তীতে নসকস মেধাবৃত্তি পরীক্ষাসহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে তারা সুনামের সঙ্গে কৃতিত্ব অর্জন করে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে তাদের এ সাফল্যের বিষয়টি নিশ্চিত করা হয়।

আজহারুল ইসলাম ইজাজ নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের সৌদি প্রবাসী বাবুল মিয়ার পুত্র এবং মেহরিন ইসলাম ইমা নরসিংপুর গ্রামের ব্যবসায়ী ফয়জুল ইসলাম বকুলের কন্যা। তাদের অসাধারণ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

মেহরিনের বাবা বকুল বলেন, “আমার মেয়ের এই সাফল্যের পেছনে আল মদিনা একাডেমির শিক্ষকদের সবচেয়ে বেশি অবদান রয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি, সে ভবিষ্যতেও এই সাফল্যের ধারা বজায় রাখবে এবং দেশ ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে।”

ইজাজের বাবা বাবুল মিয়া বলেন, “শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমার ছেলে ধারাবাহিকভাবে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করছে। তার জন্য সবার দোয়া কামনা করছি। সে যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে — এটাই আমাদের প্রত্যাশা।”

আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান বলেন, “শুধু বৃত্তি অর্জন নয়, মেধা ও যোগ্যতার ক্ষেত্রেও আমাদের শিক্ষার্থীরা এগিয়ে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানের সক্ষমতার প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *