Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

কুবিসাসের বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

কুবিসাসের বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার পেলেন যারা।

কুবিসাসের বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার পেলেন যারা।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর ১ যুগ পূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। এতে বর্ষসেরা রিপোর্টার হিসেবে পুরস্কার পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন সাংবাদিক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রিপোর্টার ক্যাটাগরিতে ‘বেস্ট রিপোর্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর-এর নাঈমুর রহমান রিজভী। ‘বেস্ট কনট্রিবিউটর অব দ্য ইয়ার’ হয়েছেন আমার দেশ-এর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। নিউজ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন দৈনিক কালবেলা-এর আবু শামা, দ্বিতীয় হয়েছেন সমকাল-এর আনিসুর রহমান এবং তৃতীয় হয়েছেন দৈনিক সংবাদ-এর চৌধুরী মাসাবিহ।

এছাড়া ইমার্জিং রিপোর্টার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আকাশ আল মামুন। ফিচার ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান পেয়েছেন দ্য ফিনানশিয়াল পোস্টের তানভীর মাহিম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক আলোকিত সকালের খায়রুল আমিন মাসুম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ও কুবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুবিসাসের সভাপতি সাঈদ হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি এবং রাজনৈতিক ও নিবন্ধিত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *