Shopping cart

সুনামগঞ্জ- ৫ কলিম উদ্দিন মিলনের জয়, বিএনপি পেলো হারানো আসন 

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সুনামগঞ্জ- ৫ কলিম উদ্দিন মিলনের জয়, বিএনপি পেলো হারানো আসন।

সুনামগঞ্জ- ৫ কলিম উদ্দিন মিলনের জয়, বিএনপি পেলো হারানো আসন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। তার এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর বিএনপির হাতে পুনরুদ্ধার হলো আসনটি। এর আগে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসলে আসনটি হারায় বিএনপি।

উল্লেখ্য যে, কলিম উদ্দিন আহমেদ মিলন ১৯৯৬ সালে প্রথমবারের মতো সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে নির্বাচন করেন। একই বছরের ফেব্রুয়ারিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। পরে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য যে, ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন ভোটারের এই আসনটিতে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লক্ষ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কলিমউদ্দিন আহমদ মিলন ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ২ হাজার ১২১ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *