সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির একাংশের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী’র সমর্থকদের উদ্যোগে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী মিজান।
এসময় দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



