Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে ছাতকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে ছাতকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১০, ২০২৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে ছাতকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে ছাতকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ তাজিদুল ইসলাম জানান: জাতীয় পার্টি (জাপা)-র কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ছাতক উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এ কর্মসূচি পালিত হয়।

ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব সংহতির সদস্য জহিরুল ইসলাম জহিরের প‌রিচালনায় অনু‌ষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার উপ‌জেলা শাখার সাধারন সম্পাদক সামছু উদ্দিন। এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য মাহবুব আহমদ নিউটন, জুবেদ আলী জুবেদ, আনোয়ার হো‌সেন ও মনির উদ্দিন সাগত।

আরও বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসনাত। উপস্থিত ছিলেন, জাউয়াবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনির উদ্দিন ও সহ-সভাপতি আব্দুল গনি, জাপা নেতা রিপন, শামিম, মকতুছুর রহমান, মইন উদ্দিন, ইসমাইল হুসেন, মো. মখছুদ মিয়া, মনির মিয়া, আশিক উদ্দিন, আবুল হুসেন, শানুর মিয়া, আবু সুফিয়ান প্রমুখ।

বক্তারা কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *