Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

চবি শিক্ষার্থীদের খোঁজ নিতে মধ্যরাতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

সেপ্টেম্বর ২, ২০২৫

চবি শিক্ষার্থীদের খোঁজ নিতে মধ্যরাতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা।

চবি শিক্ষার্থীদের খোঁজ নিতে মধ্যরাতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা।

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে আহতদের খোঁজখবর নিতে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এসময় তিনি আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উপদেষ্টা আহতদের আশ্বস্ত করে বলেন, “তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হবে এবং এ ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনা হবে।” তিনি চিকিৎসকদেরও নির্দেশ দেন যেন আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারীকে সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থী ও স্থানীয়দের আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা বর্তমানে দুদিনের সরকারি সফরে চট্টগ্রামে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *