Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক।

অক্টোবর ২০, ২০২৪

সুনামগঞ্জ, সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ আব্দুল জলিল(৪০)নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

রবিবার(২০ অক্টোবর)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার এলাকায় দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনার পথে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ মাদকব্যবসায়ী আব্দুল জলিলকে আটক করা হয়।

আটক মাদকব্যবসায়ী আব্দুল জলিল (৪০) বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র।

রবিবার সন্ধায় এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *