Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

দোয়ারাবাজারে আ.লীগের আরো ১ নেতা গ্রেপ্তার!

অক্টোবর ৫, ২০২৪

সোহেল মিয়া

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের অভিযানে
আওয়ামীলীগ আরও ১ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর)  দুপুর ২.৩০ মিনিটের দিকে উপজেলা সদর এলাকা হতে উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাপ মিয়াকে
গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ।

শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)  জাহিদুল হক।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে
দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের টেবলাই গ্রামের নুরুল ইসলামের পুত্র খসরু মিয়া (৩৫). উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মৃত আঃ জব্বারের পুত্র আলী আকবর (৫৩), সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাজেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছদরুল হক’কে নাশকতার মামলায় নিজের বসতঘর থেকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়. সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত নাশকতা ও সহিংসতা মামলায় আওয়ামীলীগের এই চার নেতাকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *